উদ্যোক্তা পরিচিতি
মোঃ আনিসুর রহমান – বি এসসি ফিশারীজ (অনার্স) (বি এ ইউ); এম এস ইন একুয়াকালচার (বি এ ইউ); পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন একুয়াটিক রিসোর্স ডেভেলপমেন্ট (স্টারলিং ইউনিভার্সিটি)। তিনি বর্তমানে সুষম ফিড লিমিটেড এ সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি দেশের অন্যতম বৃহৎ তেলাপিয়া হ্যাচারী- স্পেট্রা-হেক্সা নামসাই হ্যাচারী লিঃ স্থাপনে পরিকল্পনা প্রণয়ন, পরিচালন ও বিপণনে বিশেষ ভূমিকা পালন করেন। বাংলাদেশের মৎস্যচাষীদের নিকট ভাসমান ফিশ ফিড (মেগা ফিড) জনপ্রিয় করে তোলায় তিনি আন্যতম পথিকৃৎ।
মৎস্য সেক্টরের হ্যাচারী ও ফিড নিয়ে কাজ করার তার রয়েছে দীর্ঘ পঁচিশ বছরের বাস্তব অভিজ্ঞতা। তিনি নীহারিকা ফিশারিজ এন্ড হ্যাচারীজ এর প্রশাসন, বিপণন ও প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডঃ মোঃ জহিরুল ইসলাম – বি এসসি ফিশারীজ (অনার্স) (বি এ ইউ); এম এস ইন একুয়াকালচার (বি এ ইউ); পি এইচ ডি ইন ফিশ বায়োলজি এন্ড জেনেটিক্স । তিনি দেশের অন্যতম বৃহৎ তেলাপিয়া হ্যাচারী- যেমনঃ প্রোভিটা ফিশ হ্যাচারী লিঃ, ফিশটেক ফিশ হ্যাচারী লিঃ স্থাপনে পরিকল্পনা প্রণয়ন, পরিচালন ও বিপণনে বিশেষ ভূমিকা পালন করেন। মৎস্য সেক্টরের হ্যাচারী ও ফিড নিয়ে কাজ করার তার রয়েছে দীর্ঘ পঁচিশ বছরের বাস্তব অভিজ্ঞতা।
তিনি নীহারিকা ফিশারিজ এন্ড হ্যাচারীজ এর হ্যাচারী ও মৎস্য খামারের প্রধান বিশেষজ্ঞ এবং সার্বিক উৎপাদন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।