নীহারিকা তিলাপিয়া পোনা
নীহারিকা তেলাপিয়া পোনার বৈশিষ্ট্যঃ
- ন্যূনতম ৯৮% পুরুষ তেলাপিয়া।
- সিলেকটিভ ব্রিডিং পদ্ধতিতে নির্বাচন দ্রুত বর্ধনশীল জাত।
- চাষ পদ্ধতি খুব সহজ এবং স্বল্পতম সময়ে মাছ বিক্রয় উপযোগী হয়।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী।
- বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে খাপ খাওয়াতে সক্ষম।
- উত্তম খাদ্য রোপান্তর হার (এফসিআর)।
- দেশীয় ও আন্তর্জাতিক বাজারের (ফ্রোজেন/ফিলেট হিসাবে) উপযোগী জাত।
নার্সারি পুকুরে পোনার খাদ্য প্রয়োগ মাত্রাঃ
১০০০ টি তেলাপিয়া পোনার খাদ্যের হিসাবঃ
| গড় ওজন | ফিডের নাম | কোড নং | দৈনিক খাদ্যের পরিমান | দৈনিক খাদ্য প্রয়োগ | |
| ০.২৫-১ গ্রাম | নার্সারি | ৯০০ | ৫০-৩০% | ১২৫-৩০০ গ্রাম | ৫/৬ বার |
| ১+-৩ গ্রাম | নার্সারি-১ | ৯০০এন১ | ৩০-২০% | ৩০০-৬০০ গ্রাম | ৪/৫ বার |
| ৩+-৭ গ্রাম | নার্সারি-২ | ৯০০এন২ | ২০-১২% | ৬০০-৮৪০ গ্রাম | ৪/৫ বার |
| ৭+-১৫ গ্রাম | প্রি-স্টার্টার | ৯০১পি | ১২-৮% | ৮৪০-১২০০ গ্রাম | ৪/৫ বার |
| ১৫+-২৫ গ্রাম | তেলাপিয়া স্টার্টার | ৭০১ | ৮-৬% | ১২০০-১৫০০ গ্রাম | ৩/৪ বার |
- পুকুরের মাটি, পানির গভীরতা, পানির রং এবং অন্যান্য ব্যাবস্থাপনার উপর ভিত্তি করে সময় এবং খাবারের পরিমান কম বা বেশী হতে পারে।
চাষের পুকুরে পোনার খাদ্য প্রয়োগ মাত্রাঃ
১০০০ টি তেলাপিয়া পোনার খাদ্যের হিসাবঃ
| গড় ওজন | ফিডের নাম | কোড নং | দৈনিক খাদ্যের পরিমান | দৈনিক খাদ্য প্রয়োগ | |
| ২৫+-৪০ গ্রাম | তেলাপিয়া স্টার্টার | ৭০১ | ৬-৫% | ১৫০০-২০০০ গ্রাম | ৩/৪ বার |
| ৪০+-১০০ গ্রাম | তেলাপিয়া গ্রোয়ার | ৭০২ | ৫-৪.৫% | ২০০০-৪৫০০ গ্রাম | ২/৩ বার |
| ১০০+-বিক্রয় পর্যন্ত | তেলাপিয়া ফিনিশার | ৭০৩ | ৪.৫-১.৫% | ৪৫০০+ গ্রাম | ২ বার |
- পুকুরের মাটি, পানির গভীরতা, পানির রং এবং অন্যান্য ব্যাবস্থাপনার উপর ভিত্তি করে সময় এবং খাবারের পরিমান কম বা বেশী হতে পারে।