Niharika Fisheries and Hatcheries

আমাদের পরিচয়

image

নীহারিকা ফিশারিজ এন্ড হ্যাচারীজ অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত ইনব্রিডিং মুক্ত উন্নতমানের মাছের পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান যার রয়েছে স্বতন্ত্র ব্রুড উন্নয়ন গবেষণা ঊনিট। মাছ চাষে সফলতার প্রথম শর্ত হল উন্নতমানের পোনা। বাংলাদেশের উন্নতমানের পোনা উৎপাদনকারী হ্যাচারিগুলো সাধারণত ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া থেকে ব্রুড (মা, বাবা) সংগ্রহ করে পোনা উৎপাদন করে থাকে। নীহারিকা ফিশারিজ এন্ড হ্যাচারীজ পোনা উৎপাদনে ফিলিপাইনের ফাস্ট (FAST) জাতের ব্রুড ব্যাবহার করছে। নীহারিকা পোনার অধিক মানোন্নয়নে মৎস্য বিজ্ঞানী ডঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি গবেষণা ইউনিট চলমান রয়েছে। জেনেটিক নীতিমালা অনুযায়ী পরিচালিত নীহারিকা ফিশারিজ এন্ড হ্যাচারীজ এর  ব্রুড উন্নয়ন গবেষণার ফলাফল পর্যায়ের চাষিগণ ইতিমধ্যে পেতে শুরু করেছে।